ধামইরহাটে র্যাবের অভিযানে ২ কোটি টাকার শিবলিঙ্গের গৌরী পাথর উদ্ধার
নওগাঁর ধামইরহাটে র্যাবের অভিযানে মূল্যবান শিবলিঙ্গের গৌরী পাথর উদ্ধার হয়েছে। আজ বুধবার উপজেলার আগ্রদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ান থেকে এ শিবলিঙ্গের গৌরী পাথর উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মানের জন্য খলিয়ানের ভিত খুঁড়তে গেলে শ্রমিকরা পাথরটি দেখতে পান। খবরটি জানতে পেরে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী’র নেতৃত্বে ২৬ মে সকাল ১০ টায় মুল্যবান ওই পাথরটি র্যাবের আভিযানিক টিম উদ্ধার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, সপ্তম শতকের পাল আমলের প্রত্নতত্ত্বাত্বিক নিদর্শন ১০৩ কেজি ওজনের শিবলিঙ্গের গৌরি নামক কষ্টিপাথরটির সূল্য ২ কোটি টাকার বেশি। আইনি পক্রিয়ায় প্রত্নতত্ত্ব বিভাগে মূল্যবান পাথরটি জমা দেয়া হবে বলে র্যাব জানায়।
এমএসএম / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ