টঙ্গী আরবান প্রোগ্রাম এর গণ সচেতনতামূলক পথসভা ও প্রচারাভিযান
‘শিশু সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম রোববার (২৭ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সাতাইশ বাস স্টেশন এবং এরশাদনগর এলাকা থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী ব্যাপক সচেতনতামূলক গণজারণ ও প্রচারাভিযানের আয়োজন করে।
সচেতনতার মূল বিষয় ছিল ‘‘শিশুশ্রম রোধ, শিশুর জন্য খেলার মাঠ, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বায়ুদূষন রোধ’। এই চারটি বিষয়ে সচেতনতার মূল বিষয় ছিল- বিষয়ভিত্তিক জারিগান ও নৃত্য, সচেতনতামূলক গান, নাটক ও মাইকিংয়ের মাধ্যমে বার্তা প্রদান, লিফলেট বিতরণ, গাড়িতে স্টিকার লাগানো, পোস্টার বিতরণ, আলোচনা সভা এবং সুসজ্জিত তথ্যসমৃদ্ধ ট্র্যাক র্যালি ইত্যাদি।
এই প্রোগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামের কর্ম এলাকার ৪৬, ৪৯, ৫১, ৫৩ ও ৫৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় শিশু ও ইয়ুথ ফোরাম এবং ইউএনডিসি ও শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সকল কর্মকর্তা সচেতনতামূলক কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখেন। এই গণজাগরণ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫ লাখ পথচারী ও এলাকার জনগণকে শিশুশ্রম রোধ, শিশুর জন্য খেলার মাঠ, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বায়ুদূষণ রোধ বিষয়ে সচেতনতার আওতায় আনা হয়।
উপস্থিত জনগণ ও স্থানীয় এলাকাবাসীর মতে, ওয়ার্ল্ড ভিশন টঙ্গীর এটি একটি খুবই চমৎকার এবং ফলপ্রসু প্রচারাভিযান, যা কখনও ইতিপূর্বে এলাকায় হয়েছে কি-না তা তাদের জানা নেই। সম্ভবত এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। সকলের মতে, এটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী কৌশল বা প্রক্রিয়া যার মাধ্যমে এক সঙ্গে একই দিনে বিভিন্ন পদ্ধতিতে প্রায় ৫ লক্ষ পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যেক এলাকার জনগণকেসচেতন করা হয়েছে। সকলেই শিশুর উন্নয়ন, সকল শিশুর জন্য উন্মুক্ত খেলার মাঠ/পার্ক, শিশু বিকাশ, শিশু সুরক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এধরণের সচেতনামূলক কার্যক্রম বার বার পরিচালনা করা উচিৎ বলে মনে করেন, পাশাপাশি সরকার এবং সিটি কর্পোরেশনকেও এধরণের কার্যক্রম পরিচালনার আহবান জানান।
এই কার্যক্রমের উদ্বোধন করেন দোলন জোসেফ গমেজ, এইচইএ ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,মো: জাবেদ মাসুদ, অপারেশন ইনচার্জ, টঙ্গি পুর্ব থানা;জনি রোজারিও, টেকনিক্যাল কো-অরডিনেটর আরবান প্রোগ্রাম; রনেট লিও গমেজ, টেকনিক্যাল কো-অরডিনেটর আরবান প্রোগ্রাম; ডমিনিক সেন্টু গমেজ, টেকনিক্যাল কো-অরডিনেটর,টঙ্গী আরবান প্রোগ্রাম; যোয়ান্না ডি. রোজারিও, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঞ্জু মারীয়া পালমা, ডেপুটি ডিরেক্টর, ফিল্ড প্রোগ্রাম অপারেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশএবং সাগর মারান্ডি, অপারেশন ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যোয়ান্না ডি. রোজারিও, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজারবলেনওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রাম বাংলাদেশে এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কর্মএলাকা তথা সকল শিশুর জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে সরকার, ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে এবং বড় বড় সকল ষ্টেশনে এবং স্থানে প্রচারনা চালিয়ে যাচ্ছি। এলাকাবাসীর চাহিদা, প্রয়োজন এবং যথাযথ অর্থের নিশ্চয়তা থাকলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এধরণের কার্যক্রম ভবিষ্যতে চালিয়ে যাবে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার