ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দরপত্র জমা দিতে বাধা

টঙ্গীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১১:৮

টঙ্গীতে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- ফয়েজ আহমেদ রাজু, ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ এবং ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি। গতকাল রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা যায়, রোববার সকাল থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালের অফিস রুমে দরপত্র জমা দেয়া শুরু হয়। গাজীপুরের আলমগীর হোসেনের তুলক ও সিদ্দিক এন্টারপ্রাইজ নামে দুটি দরপত্র জমা হয়। পরে মুন্সি ট্রেড ‍ইন্টারন্যাশনাল, মায়ের দোয়া ও সাখাওয়াত এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি দরপত্র জমা দেয়ার জন্য হাসপাতালের ভেতরে যান প্রতিনিধিরা। এ সময় তুলক ও সিদ্দিক এন্টারপ্রাইজের পক্ষ নিয়ে ফয়েজ আহমেদ রাজুর নেতৃত্বে ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ এবং ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানিসহ অজ্ঞাত বেশ কয়েকজন ওই প্রতিষ্ঠানের লোকজনকে মারধর করে দরপত্রের কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাদের মারধর করে হাসপাতালের ভেতরে তিন ঘণ্টা আটকে রাখে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ফয়েজ আহমেদ রাজু, ইব্রাহিম সানি ও মাহফুজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মুন্সি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক সুমন মুন্সি বলেন, দরপত্র জমা তো দ‍ূরের কথা, হাসপাতালের ভেতরে প্রবেশ করা মাত্রই তারা দরপত্র ছিনিয়ে নিয়ে লোকজনকে মারধর করে আটক করে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। 

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, টেন্ডার বাতিল করা হয়েছে। কয়েক দিন পর রি-টেন্ডার আহ্বান করা হবে। 

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ফোন পেয়ে তাদের হাসপাতাল চত্বর থেকে ধরে থানায় আনা হয়। এ বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’