ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় বন বিভাগের অভিযানে বালু উত্তোলনের ড্রেজারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৬:১৮
কক্সবাজরের উখিয়ার তুতুরবিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে উখিয়া বন বিভাগ। সোমবার (২১ জুন) দুপুর ১২টার দিকে ওয়ালা বন বিট কর্মকর্তা বজলুর রশিদের নেতৃত্বে তুতুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
বন বিভাগ সূত্রে জানা যায়, একদল বনকর্মী গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের দক্ষিণ তুতুরবিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অর্ধলক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিট কর্মকর্তা বজলুর রশিদ।
 
প্রত্যাক্ষদর্শীরা জানান, তুতুরবিল গ্রামের শামশুল আলমের ছেলে বন ও পরিবেশ ধ্বংসকারী ঘাতক সালাহ উদ্দিন দীর্ঘদিন ধরে রাজাপালং বিট কর্মকর্তা কেচিং উ মার্মাকে ম্যানেজ করে দিবারাত্রি সরকারি বনভূমির পাহাড়ের সাথে ড্রেজার মেশিন বসিয়ে এ নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছিল।
 
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো.শফিউল আলম অভিযান ও সরঞ্জাম উদ্ধারের সত্যতা স্বীকার করেন এবং জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

এমএসএম / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি