ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১২:৫৩

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে আটক মাদকসেবী ও মাদকসহ মোট ৫ জনকে ভ্রম্যমাণ আদালাতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আটককৃতরা হলো- মো. রাশিদুল ইসলাম (৩৫), পিতা মৃত ছেরমান, গ্রাম সাতবাড়িয়া, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। সাজার মেয়াদ তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা। মো. মাজেদুল (৪০), পিতা মৃত নজরুল ইসলাম, গ্রাম পূর্ব ভেড়ামারা। সাজার মেয়াদ এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড। মো. রতন রহমান (২৫), গ্রাম সাতবাড়িয়া। সাজার মেয়াদ দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ‍এবং ৫০০ টাকা অর্থদণ্ড। মো. সোহান মণ্ডল (২০), পিতা শাজাহান, গ্রাম কোদালিয়াপাড়া। সাজার মেয়াদ এক বছর বিনাশ্রম কারাদণ্ড ‍এবং ৫০০ টাকা অর্থদণ্ড। মো. আশরাফুল ইসলাম (৪২), পিতা তাহের আলী গাজী, গ্রাম রামচন্দ্রপুর। সাজার মেয়াদ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ‍এবং ৫০০ টাকা অর্থদণ্ড।

জানা গেছে, গতকাল রোববার দিনব্যাপী ভেড়ামারার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪ পিস ট্যাপেন্টা উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার ভ্রম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে, সংস্থার এসআই সানোয়ার হোসেন ও এসআই শেখ আবুল কাসেমের সমন্বয়ে একটি টিম গতকাল রোববার দিনব্যাপী ভেড়ামারার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া