ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৬:২১

গাজীপুরের টঙ্গীতে হারুন অর রশিদ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২১ জুন) দুপুরে টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া মশিদুরের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। হারুন ডিএমপির সূত্রাপুর থানার রুপচান এলাকার মো. নাজমুল হকের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া এলাকায় মশিদুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী স্থানীয় একটি মাদ্রাসায় চাকরি করেন। দুপুরে খাওয়ার সময় বাসায় এসে দরজা বন্ধ দেখে তার বাড়ির মালিকের স্ত্রীকে বিষয়টি জানান। পরে বাড়ির মালিকের স্ত্রী কাঠমিস্তিকে দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় হারুনের মৃতদেহ দেখতে পান। স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে হারুনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ নামিয়ে পুলিশ হেফাজতে নেয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন