করোনা কালীন লক্ষাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ’একেএমবি’
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সংগঠনটি প্রবাসী বাঙ্গালীদের পরিচালিত মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে সারা দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি রয়েছে। করোনা মহামারিত দেশের ৬৪টি জেলায় গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে ফ্রি চিকিৎসা সেবা, চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিল্যান্ডার, ফ্রি এ্যাবুলেন্স সরবরাহ বিনামূল্যে লক্ষাধিক মানুষকে সেবা দিয়েছে। এছাড়াও করোনায় ভয়বহ পরিস্থিতিতে সংগঠনটির জেলা উপজেলায় দায়িত্বপ্রাপ্তরা বিনামূল্যে এ্যাম্বুলেন্স করে বিভিন্ন হাসপাতাল থেকে ৪ হাজার নারী পুরুষের লাশ তাদের স্ব স্ব বাড়িতে ফ্রি কাফন, দাফন, সৎকারের ব্যবস্থা করা হয়েছে। করোনাকালিন থেকে এখনো পর্যন্ত ফ্রি এ্যাম্বুলেন্স সেবা এবং ফ্রি অক্সিজেন সরবরাহ সেবাসহ কয়েকটি সেবা চলমান রয়েছে। রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়স্থ সালমা ভবনস্থ কার্যালয়ে আগামী ৩০ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য পবিত্র দরসুল কোরআন মাহফিল সফলের প্রস্তুতি সভা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্যগুলো জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন। উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন আল্লামা কাজী জসিম উদ্দিন, সমাজসেবক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, আব্দুস সবুর খান, স ম শহিদুল হক ফারুকী, আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক সৈয়দ মোখতার উদ্দিন, স ম শওকত আজিজ, ডা. হাসমত আলী তাহেরী, শাহজাদা আলহাজ্ব মাওলানা শোয়াইবুল ইসলাম, শাহজাদা মঈনুদ্দিন সঞ্জরী, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। আঞ্জুমানে খুদ্দামূল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) ব্যবস্থাপনায় বিগত ১৯ বছরের ধারাবাহিকতায় আগামী ৩০ মার্চ দরসুল কোরআন মাহফিলে পীর, মশায়েক, দেশবরণ্য বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষসহ প্রায় অর্ধলক্ষ ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহণ করবে বলে জানিয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি