ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ইউএনও পরিচয়ে চাঁদা আদায়কালে যুবক আটক


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৩:১৩

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে খাবার হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক ভুয়া ইউএনওকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। ভুয়া ইউএনও পরিচয়দানকারী শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় (মাছপাড়া) বাসস্ট্যান্ডে খয়বার ও কটার খাবার হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন শাহরিয়ার জাহান। ইউএনও পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্স দেখতে চান। হোটেল কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে দুই হোটেল থেকে ৫০০ টাকা হারে মোট এক হাজার টাকা চাঁদা আদায় করেন।

পরে শাহরিয়ার জাহানের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পাংশা মডেল থানায় ফোন দেন। ফোন পেয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) উপস্থিত হন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দানকারীকে আটক করা হয়েছে। ধারা অনুযায়ী মামলা রজু করে আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / জামান

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি