ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে যুবকের মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২১-৬-২০২১ রাত ৮:৪৮
কমলগঞ্জের শমশেরনগর বাজারে প্রতিপক্ষের ঘুষিতে জুয়েল আহমেদ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান ফুডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল শমশেরনগর ইউনিয়নের শিংলাউলী গ্রামের মৃত তজমুল আলীর ছেলে।
 
জানা যায়, শমশেরনগর বাজারের সিএনজিচালক আহাদ মিয়ার পরিবারের সাথে একই এলাকার মুকুল মিয়ার পরিবারের বিরোধ চলছিল। এ বিরোদের জের ধরে সোমবার দুপুরে আহাদ মিয়া ও তার ছেলে মুন্না মিয়ার নেতৃত্বে একদল যুবক জুয়েলের বন্ধু মুকুল মিয়ার ছেলে বাপ্পাকে বেধড়ক পেটায়। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও সাবেক ইউপি সদস্য আব্দুল মোহিত সন্ধ্যায় সামাজিকভাবে বসে বিষয়টি নিষ্পত্তির কথা জানালে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর বেলা দুপুর ১২টায় শমশেরনগর চৌমুহনা সিএনজি অটোচালক সমিতির সাধারণ সম্পাদক শারপিন মিয়া সকালের  ঘটনা নিয়ে জুয়েলের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সবাই মিলে জুয়েলকে মারধর করে। একপর্যায়ে শারপিন জুয়েলের বুকের বাম পাশে ঘুষি দিলে জুয়েল আহমেদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের দুজন উপ-পরিদর্শক এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সোমবার বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা করবেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানান।
 
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থলের একটি দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন