ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সচিব পেটানো চেয়ারম্যান মাহমুদ গ্রেফতার


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৪:৫
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইউপি সচিব ইকবল হোসেনকে বিকেল ৫টার পর অফিস করাকে কেন্দ্র করে বেধড়ক পেটানোর ঘটনায় ইউপি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে পুলিশ তার নিজ বাড়িতে অফিযান  চালিয়ে তাকে গ্রেফতার করে। 
 
সকালে ইউপি সচিবকে পেটানোর ঘটনায় ইকবল হোসেন বাদী হয়ে চেয়ারম্যানর নামোল্লেখ এবং ৪-৫ জনকে অজ্ঞাত ‍আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। কয়রা থানায় মামলা নম্বর ১৬। এরপর দুপুরে অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের নেতৃত্বে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির গেটে তালাবদ্ধ পাওয়া যায়। ‍এক ঘণ্টা পর তালা ভেঙে তাকে আটক করে পুলিশ।
 
কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পরপর তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হাজতে আছেন। 
 
উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় ইউপি সচিবকে বাড়ি থেকে ডেকে এনে পরিষদের একটি কক্ষে আটকে রেখে বিকেল ৫টার পর সচিবকে অফিস করাকে কেন্দ্র করে চেয়ারম্যান বেধড়ক মারধর করছেন- এমন অভিযোগ করেন সচিব। তারপর তিনি গুরুত্বর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সচিবকে মারধরের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্র-পত্রিকায় বিষয়টি ব্যাপক ভাইরাল হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার