বালাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন
সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফারুক আহমদ সভাপতি ও নয়ন তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু এই কমিটির অনুমোদন দেন।
রোববার (২৭ মার্চ) সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ অনুমোদন হওয়া এসব কমিটির বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার কাছে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বালাগঞ্জ উপজেলায় সভাপতি হিসেবে ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নয়ন তালুকদারকে নির্বাচিত করা হয়েছে। কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমির আলী ও আব্দুর রকিব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুল আলম তুহিন ও ফতহুল হাসান চৌধুরী শিমুলকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গেল মাসে (ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বালাগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত