ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সংস্কারকাজে অনিয়ম


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২১-৬-২০২১ রাত ৯:২৪

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। সোমবার (২১ জুন) দুপুরে সংস্কারকাজে অনিয়মের অভিযোগ পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, চলতি অর্থবছরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ভবনের সংস্কার কাজের জন্য স্বাস্থ্য বিভাগের প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৭ লাখ টাকা বরাদ্দ দেয়। আতিক অ্যান্ড কোম্পানি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের টেন্ডার গ্রহণ করে। সংস্কারকাজের মধ্যে ভবনের রং করা, দরজা-জানালা ও বৈদুতিক মেরামতসহ ভবনের বাইরে গ্রিলসহ নিরাপত্তা দেয়াল নির্মাণের কাজ রয়েছে। ঠিকাদার দেয়াল নির্মাণকাজে লোহা ব্যবহার না করে ব্রিক পিলারের কাজ করে। দেয়ালে নিম্নমানের লোহা ব্যবহার করা হয়। তাছাড়া রং করার কাজে ভবনের দেয়ালে পুরাতন রং শিরিষ কাগজ দিয়ে ঘষামাঝা করে উঠিয়ে রং করার কথা থাকলেও তা করা হয়নি।

এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ চট্টগ্রাম সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম প্রকৈৗশলী বরাবর অভিযোগ দেন এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপিকে অবহিত করলে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে জানান।

এ বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল চট্টগ্রাম বিভাগের সহকারী প্রকৈৗশলী সাঈদ আল হোসাইন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনের সংস্কারকাজের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক ৭ লাখ টাকা চলতি অর্থবছরে বরাদ্দ দেয়। আতিক অ্যান্ড কোম্পানি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার গ্রহণ করে। কাজ শেষ হওয়ার পর সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেয়ার পর কাজের অনিয়ম পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন