হঠাৎ পৌরসভার কমিটি দিল অননুমোদিত উপজেলা আওয়ামী লীগ
কোন ধরনের মিটিং সন্মেলন বা পূর্ব ঘোষণা ছাড়াই হটাৎ ঘোষণা করা হলো চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা আওয়ামিলীগের কমিটি। এ নিয়ে দলীয় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। রোববার (২৭ মার্চ) রাতে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্যাডে একাংশের দাবি করা সভাপতি নুরুল আমিন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ শফিউল আলম শফিকে সভাপতি ও এস এম জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া-ই হটাৎ কমিটি ঘোষণার খবরে দলীয় নেতাকর্মী ও তৃনমূলের কর্মীরা ক্ষোভে ফুসছেন।পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক শেখ শহিদুল ইসলাম বলেন, এভাবে সম্মেলন ছাড়া কমিটি গঠন প্রক্রিয়া দলীয় গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনার পরিপন্থী, উপজেলা আওয়ামিলীগের যে কমিটি পৌরসভার কমিটির অনুমোদন দিয়েছে সেই কমিটিরই জেলার কোন অনুমোদন নেই। অনুমোদনহীন কমিটি কিভাবে সন্মেলন ছাড়া ঘরে বসে পকেট কমিটির অনুমোদন দিলো তা আমার মাথায় আসে না। আমরা এর প্রতিবাদ জানাই। দলীয় কর্মসূচি পালন করার ক্ষেত্রে এ সভাপতি, সম্পাদক কোন ভূমিকা রাখতে পারবে না কারন তারা মাঠের কর্মী না ।
দলীয় সূত্র জানায়, গত ২০১৪ সালে বর্তমান মেয়র জহুরুল ইসলাম জহুরকে আহবায়ক করে শেখ শহীদুল ইসলাম ও শাহ আবদুল গনিকে যুগ্ন আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই গঠন করা এ কমিটি পার করেছে প্রায় ৮ বছর। নাম প্রকাশ না করা শর্তে দক্ষিণ জেলা আওয়ামীগের দায়িত্বশীল এক নেতা বলেন দীর্ঘ কাল যাবৎ বোয়ালখালী উপজেলা আওয়ামিলীগের কোন সন্মেলন হয়নি, এখানেও একটি আহবায়ক কমিটি করা হয়েছিল, কিন্তু কোন সন্মেলন ও হয়নি পুনাঙ্গ কমিটিও গঠন করা হয়নি। এবিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামীগের সহ -সভাপতি এস এম আবুল কালাম বলেন, "বোয়ালখালী উপজেলায় আওয়ামীলীগের বৈধ কোন কমিটি নেই, অবৈধ কমিটি নতুন কোন কমিটির অনুমোদন দিতে পারে না। "- এটি সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। কেন্দ্রীয় কমিটির কাছে এর প্রতিকারও চান তিনি।
তিনি আরও বলেন বোয়ালখালী উপজেলা আওয়ামিলীগের সন্মেলন করার জন্য কেন্দ্র এবং জেলা থেকে বার বার তাগাদা দেওয়া হলেও নানা অজুহাতে কোন সন্মেলন এখনও করা হচ্ছে না। তিনি আরো বলেন কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বোয়ালখলী পৌরসভা আওয়ামীলীগের কমিটি ঘোষনা দিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
তৃনমুলের নেতাকর্মীদের না জানিয়ে করা কমিটি অবৈধ প্রয়োজন সন্মেলন করে পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বর্তমান কমিটির আহবায়ক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, এ নিয়ে এখনও আমি অবগত নই। তবে নতুন কমিটি ঘোষনার কথা লোকমুখে শুনেছি।
উপজেলা আওয়ামীলীগের একাংশের দাবি করা সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী বলেন- নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি