বালাগঞ্জের মাটির সাথে আমার রক্তের বাঁধন: বিএমএ মহাসচিব ডা. দুলাল
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, বালাগঞ্জের মাটির সাথে আমার রক্তের বাঁধন রয়েছে। আওয়ামী লীগের চরম দুঃসময়ে আপনারা আমার ভাই ইনামুল হক চৌধুরী বীর প্রতীককে এমপি হিসেবে নির্বাচিত করেছিলেন, সে হিসেবে আপনাদের কাছে আমি ও আমার পরিবার ঋণী। এখন সময় এসেছে সে ঋণ শোধ করার।
সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. দুলাল আরো বলেন, ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তাদের এরকম উদ্যোগকে স্বাগত জানাই। তাদের সব ভালো কাজে অতীতের ন্যায় আমৃত্যু আমার সহযোগিতার হাত প্রসারিত থাকবে। আমি কি পাব কি পাব না, সেটা কোনো বিষয় নয়, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
ভয়েস অব বালাগঞ্জের সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে ও আবু সালেহ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান কুনু, বিশিষ্ট সমাজসেবী হাজী আব্দুল গফফার, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হেপী দাস, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মোজাহারুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সমাজসেবী তামিমুল করিম হৃদয়, ইউ/পি সদস্য আব্দুল করিম, আব্দুল মুহিত।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মজিদ, বিলাল আহমদ, এম এ কাদির, জাগির হোসেন, হেলাল আহমদ, জাহেদুল ইসলাম, পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied