লোহাগাড়ায় দেশীয় তৈরি ৪ অস্ত্র ও ১৩ রাউন্ড কার্তুজসহ ডাকাত আটক
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ৪টি অস্ত্র (শুটারগান) ও ১৩ রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় ৩টি মোবাইল সেট, নগদ টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ডাকাত নুরুল হাসেম প্রকাশ কাসেম (৩০) পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। সোমবার (২১ জুন) সকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই পার্থ সারথি হাওলাদার, এসআই ভক্ত দত্ত ও এএসআই শিপক চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে চকরিয়ার বরইতলী লাল মিয়ার দোকান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, গতকাল রোববার (২০ জুন) রাত ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়ার মাওলানা আবুল কাসেমের বসতঘর ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে লোহাগাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে লোহাগাড়া থানা পুলিশের টিম ডাকাতদের আটক করতে অভিযান শুরু করে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু জানান, কলাউজানের একটি ডাকাতির ঘটনায় মাওলানা আবুল কাসেম থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, এসআই পার্থ সারথি হাওলাদার, এসআই ভক্ত দত্ত, এএসআই শিপকের নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়ার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৪টি অস্ত্র, ১৩ রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকা ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ এক ডাকাতকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। আটক ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলাউজানে ডাকাতির কথা স্বীকার করেছে।
তিনি আরো জানান, এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রগুলো কলাউজানে ডাকাতির ঘটনায় ব্যবহার করে তার সহযোগীরা অস্ত্রগুলো তার হেফাজতে রেখেছিল বলে আটক নুরুল হাসেম জানায়। আটককৃতের বিরুদ্ধে থানায় ডাকাতি আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied