ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চেলসির রুশ মালিককে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১১:২৮

চেলসি নিয়ে এমনিতেই তার ওপর অনেক ধকল যাচ্ছে। যুক্তরাজ্যে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। এর মধ্যে আছে চেলসিও, ক্লাবটির ওপর আছে নানা নিষেধাজ্ঞা। ব্যক্তিগত এই দুঃসময়েও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের মধ্যস্ততা করছিলেন রোমান আব্রাহোমভিচ। 

কিন্তু তাকেই নাকি বিষপ্রয়োগ করে হত্যা করার চেষ্টা হয়েছে। তিনি একা নন, আরও দুই রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতাকারীও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। চলতি মাসের শুরুতে এই ঘটনা ঘটে বলে জানায় তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, এই মাসের শুরুতে কিয়েভে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আব্রামোভিচ। এরপরই তার শরীরে বিষক্রিয়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। একাধিক লক্ষণ দেখা দিয়েছে শরীরে। 

জানা গেছে, রোমান এবং দুই রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতাকারীর চোখ লাল হয়ে যাচ্ছিল। মুখ ও হাতের ছাল-চামড়া উঠতে শুরু করে। শরীরের একাধিক অঙ্গে অসহ্য যন্ত্রণাও হয়। যদিও বর্তমানে তাদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আপাতত তারা শঙ্কামুক্ত। যদিও লক্ষণের কারণ জানা যায়নি স্পষ্টভাবে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর বলছে, অনেকের দাবি শান্তি বৈঠক ভঙ্গ করতেই হয়তো ইচ্ছে করেই শরীরে বিষ দেওয়া হতে পারে। কিন্তু এই সমস্ত উপসর্গ কোনও কেমিক্যাল শরীরে প্রবেশ করায় হয়েছে নাকি ইলেক্ট্রোম্যাগনেটিক-রেডিয়েশনের প্রভাবে এমনটা হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ