আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি তুহিন সাধারণ সম্পাদক সাইফুল
ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগ সোমবার দিবা গত রাতে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক হিসাবে মুহাম্মদ সাইফুল ইসলাম কে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করেছেন। ২০০৫ সালে সাভার উপজেলায় আশুলিয়া একটি নতুন থানা গঠন করা হলেও র্দীঘ ১৭ বছর এখানে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়নি। গত দুই বছর আহবায়ক কমিটি দ্বারা পরিচালিত হয়েছে আশুলিয়া থানা আওয়ামী লীগ। বহুল প্রত্যাশিত আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এমামুর রহমান এমপি,কেন্দ্রীয় কমিটির সদস্য এড্যাভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহম্মেদ এমপি,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সহ আরো অনেকে। সম্মেলনের ২য় পর্বে আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক দ্বয় ছাড়া অন্য কোন প্রতিদ্বন্ধি না থাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথম কমিটিতে সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়। পরে কেন্দ্রীয় কমিটির উপস্থিত নেতার অনুরোধে যুগ্ম সম্পাদক হিসাবে আওয়ামী লীগ নেতা ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খাঁনের নাম ও ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার