ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ৩:৩০

মুজিব বর্ষ উপলক্ষে ২০২১-২২ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা ইলিশ আহরণে বিরত জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায়  ৮০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১৬৪ জন কার্ডধারী জেলে পরিবারকে এ চাউল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, ইউনিয়নের ১ নং ইউপি সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ৯নং ইউপি সদস্য জসিম উদ্দিন সহ ইউনিয়নের মৎস্যজীবি জেলেরা উপস্থিত ছিলেন।

এ সময় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো সজিব হোসেন বলেন, আমার কাছে অনেকেই এসে অভিযোগ করে বলেছে পূর্বের চেয়ারম্যান থাকা কালিন অনেকেই চাউল পাননি। আবার অনেকেই দুই তিনবার চাউল নিয়েছে। আমারা ইউনিয়নে কার্ডধারি জেলের সংখ্যা রয়েছে ২১৭ জন এবার চাউল এসেছে ১৬৪ জনের। জারা এবার পাবেন না তারা আগামীতে আগে চাউল পাবেন। আমি সকল কার্ডধারী জেলে পরিবারের  মাঝে সঠিক ভাবে চাউল বিতরণ করবো।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি