কমলগঞ্জে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ আয়োজনে এ জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেইন,কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার। এছাড়া জনঅবহিতকরণ সভায় বিভিন্ন দপ্তরের অফিস প্রধান,প্রধান শিক্ষক, উদ্যোক্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার