ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে তসিলদারের প্রভাব খাটিয়ে ব্যক্তিমালিকানার গাছ কর্তন


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২২ বিকাল ৫:১২
মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনায় এলাকার সরকারি হালট জমি উচ্ছেদ অভিযান করেন উপজেলা প্রশাসন।গত বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোঃ রায়হান-উজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এতে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া মৌজার, ৩৬ নং জেল ও ২৭৭৪/২৭৭৬ নং দাগের হালটের ভিতর থাকা গাছপাল কর্তন এবং ঘর সরিয়ে দেওয়া হয়। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে ভুমি অফিসের তসিলদার মোঃ রফিকুল ইসলামের প্রভাব খাটিয়ে তার আত্নীয়রা  হালটের সীমানার বাইরে ব্যক্তি মালিকানার গাছ কর্তন করেছে বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী মোঃ আরিফুর রহমান বলেন, ভুমি অফিসের তসিলদার রফিকুল ইসলামের শ্বশুর বাড়ির আত্মীয় মনির আকন, মাসুদ আকন,শাহিন আকন, ইউসুফ আকনদের সাথে দীর্ঘদিন আমাদের জমি- জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে তারা তসিলদার রফিকের প্রভাব খাটিয়ে হালটের বাইরে আমার ব্যক্তিমালিকানা জমির আম, গাব,জামরুল, মেহগনিসহ ৮/১০ টি গাছ কর্তন করে। তবে হালটের ভিতরে কর্তনকারীদের গাছ থাকালে তা কর্তন করা হয়নি। অভিযুক্ত শাহিন আকন বলেন, আমরা দিনমজুরি হিসেবে কাজ করছি। সরকারি লোকের নির্দেশ মতো আমরা  গাছ  কেটেছি।ভুমি অফিসের তসিলদার মোঃ রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ রায়হান-উজ্জামান জানান, উচ্ছেদ অভিযান হয়েছে বৃহস্পতিবার। এখন অভিযোগ করলে তো উল্টো তাদের নামে মামলা হবে।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী