ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইব্রাহিমোভিচদের দর্শক বানিয়ে কাতার বিশ্বকাপে লেভান্ডভস্কি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৫৮

বাঁচা-মরার ম্যাচে একজন পাবেন ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট, আরেকজনকে বিদায় বলতে হবে। জ্লাতান ইব্রাহিমোভিচ নাকি রবার্তো লেভান্ডভস্কি, শেষ হাসি কার মুখে? মঙ্গলবার রাতে ইউরো অঞ্চলের প্লে-অফ ফাইনালের লড়াইয়ে লেভান্ডভস্কির পোল্যান্ডের বাজিমাত। ইব্রাহিমোভিচের সুইডেনকে দর্শক বানিয়ে কাতার বিশ্বকাপে পোল্যান্ড। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে তারা।

পোল্যান্ডের হয়ে গোল দুটি করেন লেভান্ডভস্কি আর পিওতর জিয়েলিনস্কি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো পোল্যান্ড।

ম্যাচের শুরুতে চাপ বাড়ানো সুইডেন ১৮তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। তবে প্রতিপক্ষের  মাঠে সেটি কাজে লাগাতে পারেনি তারা। ডি-বক্সে আলেক্সান্দার ইসাকের পাস ধরে এমিল ফর্সবার্গ নিচু কোনাকুনি শট নেন, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভয়জেখ স্ট্যাসনি। পরে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লেভান্ডভস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড।  ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোলিশ সুপারস্টার। খানিক বাদেই সমতায় ফেরার সুযোগ অল্পের জন্য হাত ছাড়া হয় সুইডেনের। ৫৭ মিনিটে ফর্সবার্গের কোনাকুনি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক উইজেস সচেজনি।

এরপর ৭২তম মিনিটে বাঁকানো শটে গোল করে ব্যবধান ২-০ করেন জিয়েলিনস্কি। সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসন বল হারালে সেই বল পেয়ে যান জিয়েলিনস্কি। সেখান থেকে বল নিয়ে বক্সে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ম্যাচ নিয়ে যান সুইডেনের আওতার বাইরে। অবশ্য সুইডেন বেশ কিছু সুযোগ তৈরি করলেও জালের নাগাল পায়নি। সুইডেন এদিন তাদের রেকর্ড গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচকে মাঠে নামিয়েছিল ৭৯তম মিনিটে। কিন্তু তিনি সুবিধা করতে পারেনি। 

পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা সুইডিশরা এবার কাতার বিশ্বকাপে দর্শক হয়ে থাকল।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে