পাকিস্তানকে টপকে র্যাঙ্কিয়ের ছয় নম্বরে বাংলাদেশ
পাকিস্তানকে টপকিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দলেরই সমান ৯৩ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের মারপ্যাঁচে পাকিস্তান পিছিয়ে পড়ায় এক ধাপ ওপরে উঠেছে অধিনায়ক তামিম ইকবালের দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের নামের পাশে ৯৩ রেটিং পয়েন্ট জমা করে বাংলাদেশ। ছিল র্যাঙ্কিয়ের সাত নম্বর স্থানে। মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারায় রেটিং পয়েন্টও কিছুটা কমে যায় তাদের। এতে তারা নেমে যায় র্যাঙ্কিয়ের সাত নম্বর স্থানে। পাকিস্তান রেটিং পয়েন্ট হারানোর ছয়ে নম্বরে উঠে আসে বাংলাদেশ।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয় তাহলে বাংলাদেশ লম্বা সময়ের জন্য ষষ্ঠ স্থানে থাকবে। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলেই তারা আবার ষষ্ঠ স্থানে উঠে আসবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে ভারত এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ছয়ে বাংলাদেশ, সাতে পাকিস্তান। আট নম্বরে শ্রীলঙ্কা, নয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং দশ নম্বরে আছে আফগানিস্তান।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম