রায়গঞ্জে ছানার উপরে পড়ে আছে অসংখ্য মাছি, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪নং ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকায় অবস্থিত পরিতোষ ঘোষের অস্বাস্থ্যকর মিষ্টি ও দই কারখানায় ছানার উপরে পড়ে আছে মাছি। উপজেলার ৪নং ঘুড়কা ইউনিয়নের ঘোষপাড়ার বাসিন্দা পরিতোষ ঘোষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন দই, মিষ্টি ও সন্দেশ।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সরেজমিন কয়েকজন গণমাধ্যমকর্মী তথ্য সংগ্রহ করতে পরিতোষ ঘোষের কারখানায় হাজির হন। পরে সেখানে তারা দেখতে পান অসংখ্য মাছি ছানার উপরে পড়ে আছে। মুহূর্তের মধ্যেই ছানার উপরে পড়ে থাকা মাছির ছবি ক্যামেরাবন্দি করেন সংবাদকর্মীরা। অপরদিকে পণ্যসামগ্রী তৈরির বাসনপত্র অপরিছন্ন দেখা যায়। দই, মিষ্টি ও সন্দেশ তৈরির জ্বালানি কাঠ খড়িগুলো ঘরের ভেতরে যত্রতত্র পড়ে আছে।
এমন অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি করে নিজ দোকানসহ বিভিন্ন বাজারে সরবরাহ করছেন পরিতোষ ঘোষ। এই দই-মিষ্টি ক্রয় করে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ।
ঘুড়কা বাজারের কয়েকজন ক্রেতা জানান, এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির ফলে আমাদের নানারকম সমস্যা হচ্ছে। আমাদের পরিবার স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আমরা এই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা চক্রের সকলকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি বলে জানান তারা।
এ ব্যাপারে কারখানার মালিক পরিতোষ ঘোষের কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে কেটে পড়েন।
এমএসএম / জামান
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল