ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দীর্ঘ অসুস্থতা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ৩:৪২

মাদারীপুরের শিবচরের দীর্ঘ অসুস্হতা সইতে না পেরে কষ্ট ভুলতে দুই সন্তানের জননী জিয়াসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ওই গৃহবধূর তার বাবার বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকেন। পরে গোঙ্গানির শব্দ পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধাে করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃতের বাবা জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার মেয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিল। আমরা সাধ্যানুযায়ী তার চিকিৎসা করাচ্ছি। কিন্তু যত দিন যাচ্ছে ততই তার শরীরের অবস্থা খারাপ হচ্ছে। প্রতি মাসে তার শরীরের রক্ত দেয়া লাগে। আজ সকালে ও সে ওষুধ খেয়ে পাশের রুমের দরজা বন্ধ করে রাখে। পরে তার গোঙ্গানির শব্দ পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। আমার মেয়ের সাথে কারো ঝগড়া-বিবাদ ছিল না। আমরা ধরণা করছি অসুস্থাতার কারণেই সে এই আত্মত্যা করতে পারে।

জানা গেছে, পারিবারিকভাবেই নিহতের আপন চাচাতো ভাই শরীফ হাওলাদেরর সাথে প্রায় এক যুগ আগে তার বিয়ে হয়। সেখানে তাদের ৮ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত