শাহজাদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত
শাহজাদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) শাহজাদপুরের করতোয়া নদীতে এ স্নান অনুষ্ঠিত হয়। বারুনী স্নান উপলক্ষে সকাল থেকেই এলাকার বিভিন্ন স্থান থেকে ভক্তরা নদীর ঘাটে আসেন।
পুরোহিত রণজিত গোস্বামী ও নিখিল চক্রবর্তী জানান, প্রতি বছর চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। এই স্নানটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পুণ্যস্নান উৎসব। জীব জগতের মধ্যে পথ চলতে গিয়ে নানা পাপাচার, পুণ্য, ক্লেদাক্ত মনুষ্যকুলে এই পুণ্যস্নানের মাধ্যমে পাপমুক্ত হয়। তাই প্রতি বছর করতোয়া নদীতে পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ করে নদীতে স্নান শেষে সিদুঁর খেলার মধ্যে এই বারুনী স্নান শেষ হয়। পরে হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা করতোয়া নদীর পারে অবস্থিত হযরত শাহ মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.)-এর মাজারে মোমবাতি ও ধূপশলা জ্বালিয়ে বিশেষ প্রার্থনা করেন। সারাদিন ধরে চলে প্রার্থনা।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন