ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে পর্তুগাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ১১:৩১

একদিন আগেও নিশ্চিত ছিল না বিশ্বকাপের জায়গা। টুর্নামেন্টে তাদের খেলা হবে কি না, এ নিয়ে বড় সংশয়ই ছিল। তবে নর্থ মেসিডোনিয়াকে প্লে-অফের ফাইনালে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। এবার স্বপ্নটা আরও বড় পর্তুগালের। দলটির কোচ ফার্নান্দো সান্তোস তো জানালেন, তারা জিততে চান বিশ্বকাপ। 

প্রায় আট বছর ধরে দলটির কোচ আছেন তিনি। তার অধীনে দুটি শিরোপাও জিতেছে পর্তুগাল। এবার দেশকে তৃতীয় শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন তিনি। যদিও এর বাছাই পর্বে লম্বা সময় ভালো অবস্থানে থেকেও তাদের খেলতে হয় প্লে অফে। কিন্তু এখানে কোনো অঘটন ঘটেনি।

নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচটির পর পর্তুগিজ তারকা বলেছেন, ‘আমি দেশের হয়ে ইতোমধ্যে দুটি টুর্নামেন্ট জিতেছি। আশা করি কাতারে তৃতীয়টি জিততে পারব।’

মেসিডোনিয়া ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘পারস্পরিক সমঝোতায় উজ্জীবিত ছিল দল, দর্শকের কাছ থেকে দারুণ সমর্থনও পাওয়া গেছে। এই জয় এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আমাদের প্রাপ্য ছিল। ওদের (নর্থ মেসিডোনিয়া) গোল করার উল্লেখযোগ্য কোনো সুযোগ দেখেছি বলে মনে পড়ে না।’

ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে জয় পায় পর্তুগাল। এ নিয়ে সান্তোস বলেছেন, ‘ব্যক্তিগত অর্জন-স্বীকৃতিকে আমি পাত্তা দেই না। তবে আজকের প্রদর্শনী মনের রাখার মতো কিছু, কারণ এটি আমার দেশকে বিশ্বকাপে পৌঁছাতে সহায়তা করেছে।’

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য