ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ১১:৩২

আগের লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের রাস্তাটা অনেকটাই পরিষ্কার ছিল বার্সেলোনার। তবে দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ১-২ পিছিয়ে পড়ে কিছুটা শঙ্কাই সৃষ্টি হয়েছিল দলটির। তবে এরপর বার্সেলোনার মেয়েরা রিয়াল মাদ্রিদের মেয়েদের জালে জড়িয়েছে আরও চার গোল, তাতে ম্যাচে ৫-২ আর সামগ্রিক লড়াইয়ে ৮-৩ ব্যবধানের জয় নিয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ন্যু ক্যাম্পে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন অ্যালেক্সিয়া পুতেয়াসরা। তাদের বরণ করে নিতে প্রায় ৯২ হাজার দর্শক হাজির হয়েছিলেন গ্যালারিতে, যা নারী ফুটবলের ইতিহাসে রেকর্ড। তাদের মাঝে বার্সা পুরুষ দলের কোচ জাভি হার্নান্দেজও এসেছিলেন।

ম্যাচটা নিয়ে বার্সার আয়োজনের কমতি ছিল না, দর্শকরা ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে বরণ করে নিয়েছিলেন পুতেয়াসের দলকে। এরপর ম্যাচেও ছিল গগনবিদারী কোলাহল, পুরুষ দলের ম্যাচে যার দেখা মেলেনা সচরাচর। এমন উৎসবমুখর পরিবেশে বাড়তি মাত্রা যোগ করেন মারিয়া পিলার লিওন। ৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি।

তবে রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলেনি। ১৬ মিনিটে পেনাল্টি থেকে ওলগা কারমোনার গোলে সমতা ফেরায়। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যায় ক্লদিয়া জরনোজার অবিশ্বাস্য এক গোলে। মাঝমাঠ থেকে শট নিয়ে গোল করে বসেন তিনি। ন্যু ক্যাম্পে হাজির বার্সা সমর্থকদের মনে তখন ভর করে বসেছে হারের শঙ্কা।

তবে সে শঙ্কা বার্সার মেয়েরা উড়িয়ে দিয়েছে এরপর। পিছিয়ে পড়েই যেন জেগে ওঠে দলটি। ৫২ মিনিটে আইতানা বনমাতির গোলে ফেরায় সমতা। এর তিন মিনিট পর ক্লদিয়া পিনার গোলে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দলের ব্যালন ডি'অর বিজয়ী ফরোয়ার্ড অ্যালেক্সিয়া গোল করেন ৬২ মিনিটে। ৭০ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠোকেন ক্যারোলিন গ্র‍্যাহাম হ্যানসেন। তাতে ৫-২ গোলের বড় জয় দিয়ে প্রথম ন্যু ক্যাম্পে খেলার অভিজ্ঞতাটা আরও বেশি স্মরণীয় করেন বার্সার মেয়েরা।

এই জয় দলটিকে তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। শেষ চারের লড়াইটিতে বার্সেলোনা নামবে আগামী ২২ এপ্রিল!

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য