ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তাসকিন-এবাদতদের দিকে তাকিয়ে মুমিনুল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ১:১৬

সম্প্রতি বাংলাদেশ দলের পেসাররা দাপট দেখাচ্ছেন। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায়ও সফলতা এসেছে পেসারদের হাত ধরে। ‘অজেয়’ দক্ষিণ আফ্রিকায় যেখানে কোনো ওয়ানডে জয়ের স্মৃতি ছিল না, সেখানে সিরিজ জিতেছে টাইগাররা। এবার প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াই। এ সিরিজেও ইতিবাচক ফল পেতে তাসকিন আহমেদ, এবাদত হোসেনদের দিকে তাকিয়ে অধিনায়ক মুমিনুল হক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকার উইকেট সবসময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রসেসে বল করা, সঠিক জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকায় খেলা সাদা পোশাকে আগের ছয় ম্যাচের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের। অন্য ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ছাড়াতে পারেনি স্বাগতিদের প্রথম ইনিংসের রান। সেই ম্যাচ হেরেছিল ৩৩৩ রানে। তবে বর্তমানে ঘরের সঙ্গে বাইরেও সফলতা পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডে পেসারদের কল্যাণেই প্রথমবারের মতো সেখানে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

এবার দক্ষিণ আফ্রিকায় তাসকিন, এবাদত, শরিফুলের কাছে তেমন পারফরম্যান্সেরই প্রত্যাশা মুমিনুলের। জানিয়ে দিয়েছেন পেসারদের কাছে তার এবং দলের চাওয়া।

মুমিনুল বলেন, ‘বিদেশে টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের পারফর্ম করা গুরুত্বপূর্ণ। ওরা যদি ভালো জায়গায় বল করতে পারে, দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারে, সেটা খুবই কাজে দেয়। আর আমাদের পেসারদের কয়েকজন তো ওয়ানডে সিরিজে খেলেছে, শেষ কিছুদিন ওরা ভালো বিশ্রাম নিয়েছে। তো আমার কাছে মনে হয় ওরা বেশ ফুরফুরে মেজাজে আছে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে