ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে থোকায় থোকায় দুলছে আমের মুকুল


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ৩:৫৯
গাছে আম বেশি হলে ক্ষেতে ধান বেশি হয়, এমনটাই ভাবেন গ্রামের মুরব্বিরা। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গাছে গাছে পাতার মুখে থোকায় থোকায় দুলছে  আমের সোনালি মুকুল। সোনারঙা মুকুলগুলোর সুবাতাস ছড়িয়ে পড়ছে বাতাসে।
 
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সরেজমিন উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে মুকুলের সমারোহ। হাড়িভাঙ্গা, খিড়সাপাতি, রূপালী, আম্রপালী, ল্যাংড়া, গোপালভোগ, সূর্যপূরী, ফজলী সহ দেশিয় জাতের আমের মুকুলে ভরে গেছে আমগাছগুলো। চাষিরা আমের ফলন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। অধিকাংশ আম গাছে এ বছর অধিক পরিমাণে মুকুল ধরেছে। গ্রামের প্রতিটি বাড়ি আমের মুকুলে ছেয়ে গেছে। প্রতিনিয়ত আম গাছের পরিচর্যা করছেন কৃষকরা।এতে আম চাষিরা গত বছরের তুলনায় এ বছর লাভের আশা করছেন।
 
রসুনপুর গ্রামের বাগান মালিক সফি বলনে, আমার আম বাগানে গত বছরের চেয়ে এবার বেশি মুকুল এসেছে। যদি সব ঠিক থাকে তাহলে ভালো লাভের আশা করছি।রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুলে গাছগুলো ছেয়ে গেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আমের ফলন অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন