বিশাল জয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম সেমিফাইনালের মতোই একতরফা হলো নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যেখানে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ড্যানিয়েল ওয়েটের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড নারী ক্রিকেট দল। জবাব দিতে সোফি একলেস্টোনের ঘূর্ণি জাদুতে মাত্র ৩৮ ওভারেই ১৫৬ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে ব্যর্থ হন দুই ওপেনার লিজল লি (২) ও লরা উলভার্ট (০)। নারী ক্রিকেটের এক নম্বর ব্যাটার উলভার্টের মহামূল্যবান উইকেটটি নেন গত বিশ্বকাপের ফাইনালে আগুন ঝরানো আনা শ্রাবসোল। আরেক ওপেনার লিজল লিও তার শিকার।
এরপর লারা গুডাল (২৮), সান লুস (২১), মিগনন ডু প্রিজ (৩০), মারিয়ান ক্যাপ (২১), তৃষা ছেট্টিরা (২১) শুরুটা ভালো করলেও নিজেদের ইনিংস টেনে নিতে পারেননি। বলা ভালো, তাদেরকে বড় ইনিংস খেলতে দেননি বিশ্বের এক নম্বর বোলার একলেস্টোন।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ৩৬ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন একলেস্টোন। এছাড়া ক্যাট ক্রস ও চার্লি ডিনের শিকার একটি করে উইকেট।
এর আগে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ওপেনার ড্যানিয়েল ওয়েট। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১২৫ বলে ১২৯ রান করেন তিনি। এছাড়া সোফিয়া ডাংকলির ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম