ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নৈতিক সমাজ-এর মহা-সচিব নির্বাচিত হলেন আবু নাসের হোসাইন সরকার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-৩-২০২২ রাত ৮:৫৬
সকল মানুষের জন্য উন্নত জীবন-মান ও মর্যাদা অর্জন। মানবিক ও নৈতিক রাজনীতির আপোষহীন পথিকৃৎ। এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল ' নৈতিক সমাজ'। 
 
বৃহস্পতিবার ৩১ শে মার্চ জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়াম  প্রাঙ্গণে উক্ত দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সবার সম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও রাষ্ট্রদূত আমসা আ আমিন এবং মহা-সচিব নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আবু নাসের হোসাইন সরকার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে- উপস্থিত ছিলেন সংবিধান প্রণেতা ডঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদুর রহমান মান্না, গণসংহতি  আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাবেক ভিপি নুরুল হক, ঢাকা ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লেখক ও কলামিস্ট মনিরুল ইসলাম রয়েল সহ দেশের একঝাঁক সুনাগরিক। সম্মেলনে সবাই উক্ত রাজনৈতিক দল ' নৈতিক সমাজ'- এর  সমৃদ্ধি কামনা করেন।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ