রমজানে নতুন সময়সূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস
আসন্ন রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।
জামান / জামান
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল