রোহিঙ্গা ও এপিবিএনের নিয়ন্ত্রণে মাদক ব্যবসা : চেয়ারম্যান এম গফুর উদ্দিন
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গারা মিলে ক্যাম্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে র্যাব প্রতিদিন অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করলেও এপিবিএন ক্যাম্পে দায়িত্ব পালনকারীরা কোনো মাদক কারবারিকে আটক করছে না। বরং তাদের মাদক পাচারে সহযোগিতা করে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য নতুন ঘর ও স্থায়ীভাবে বসবাস করার জন্য এনজিও কর্তৃক বাজেট নিয়ে স্থানীয় জনগোষ্ঠীকে তাদের শত বছরের ভোগদখলীয় জমি কেড়ে নিচ্ছে। তাদের মদদদাতা হিসেবে ক্যাম্পের রক্ষক সিআইসিও এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
থাইংখালী বাজার চত্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন ও এনজিও আইএনজিওদের কাঁটাতারের ভেতর স্থানীয় মানুষের জমি দখল ও নতুন ঘর নির্মাণের প্রতিবাদে পালংখালী নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টার দিকে উখিয়া থাইংখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জিউল করিম রিয়াদের সঞ্চালনায় নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক তাহিজুল আকতার জুয়েলের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাফফর আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার শাকিল, যুগ্ম-আহ্বায়ক ফাহিম উদ্দিন ফরহাদ, মো. ইব্রাহিম, আব্দুল গফুর মুন্না, মাহবুল আলম রুবেল, আব্দুল্লাহ ইবনে জুবাইর বাপ্পি, বোরহান উদ্দিন, নুরুল আবছার শাহীন, শামশুল আলম জিাহাদী, আব্দুল ওয়াহিদ মানিক, আমিরুল ফয়েজ ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব দেলোয়ার হোসেন বাপ্পি বলেন, মিয়ানমান থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা মানবতা দেখিয়ে স্থান দিয়েছি, কিন্তু তাদের স্থান দেয়াটা আজ আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের মদদদাতা এনজিও আইএনজিওদের মন রক্ষার্থে ক্যাম্পের দায়িত্বরত প্রশাসন, এপিবিএন, সিআইসি, স্থানীদের ওপর অমানবিক বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই।
উল্লেখ্য, গত ৫ দিন আগে পালংখালী ইউনিয়নের ১২ নাম্বার ক্যাম্পে নতুন করে শেড নির্মাণে বাধা দেয়ায় ছমুদা বেগম নামে এক স্থানীয় নারীকে ৩ দিন ধরে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়ছিল বলে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জের (সিআইসি) বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এমএসএম / জামান
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু
সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব
সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি