ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন এসেছে : চিফ হুইপ


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২২ বিকাল ৫:৫৬

শিবচর ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের সময় স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন এসেছে। এক সময়ের অবহেলিত শিবচরবাসী ডায়াাবেটিসসহ অন্যান্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে  শিবচরবাসীসহ সারাদেশে আজ স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টায় মাদারীপুরের শিবচর পৌরসভার লিটন চৌধুরী স্কয়ার সংলগ্ন শিবচর ডায়াবেটিক সমিতির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ইতোমধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একশ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে। সেই সাথে বিভিন্ন ইউনিয়নে একাধীক মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ একপ্রেসওয়ের পাশে একটি ট্রমাসেন্টার নির্মাণ করা হয়েছে। শিবচর নার্সিং ইনিস্টিটিউটের কাজও প্রায় শেষের দিকে।এই ভাবে আপনাদের সহযোাগীতায় ,পদ্মা সেতুর পাশে “শিবচরকে একটি স্বাস্থ্যনগরী হিসাবে আগামী দিনের জন্য গড়ে তুলতে চাই।

শিবচর ডায়াবেটিক সমিতির  শুভ উদ্বোধন ঘোষণা করে শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি চীফ হুইপের ছোট বোন রাজিয়া চৌধুরী মিতা বলেন, সারাবিশ্বেই আজ ডায়বেটিস একটি মহামারী আকার ধারণ করেছে। ডায়াবেটিক সমতির প্রধান উপদেষ্টা চিফ হুইপের  তত্ত্বাবধানে  শিবচর ডায়াবেটিক সমিতি ডায়াবেটিক রোগে আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন- ফদিরপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন, নদীরক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী , মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ চীফ হুইপের পরিবারবর্গ ও শিবচর ডায়াবেটিক সমিতির অন্য সদস্যগণ।

 

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত