লিবিয়ায় নিখোঁজ দুই বাংলাদেশিকে দূতাবাসে হস্তান্তর
লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা এনটিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহিদুর রহমান ও দেশটিতে কর্মরত প্রকৌশলী সাইফুল ইসলামকে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ এপ্রিল) সকালে লিবিয়া কর্তৃপক্ষ দাপ্তরিক কাজ শেষে দেশটিতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামিম উজ জামানের কাছে তাদের হস্তান্তর করে।
সাংবাদিক জাহিদুর রহমান দ্রুততম সময়ের মধ্যে দেশের ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সাংবাদিক জাহিদুর রহমান এবং তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। সোমবার তাদের উদ্ধার করে লিবিয়ার গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সাংবাদিক জাহিদুর বিনা অনুমতিতে ছবি তোলায় আটক হয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন