অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে যেতে হলো আবুল হোসেনকে
৩০ লাখ টাকা আত্মসাৎ মামলায় অবশেষে জেলে যেতে হলো মাে. আবুল হােসেন (৬০) নামের এক ব্যক্তিকে। গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। বাদীর আইনজীবী এডভোকেট শফিউল আজম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হােসেন চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের বাসিন্দা।আদালত সূত্র জানায়, আবুল হােসেন নগরের এনায়েত বাজার পান্ডা টাওয়ারের ব্যবসায়ী মাে. জসিম উদ্দিনের কাছ থেকে চার বছর আগে ত৩০ লাখ টাকা ধার নেন। টাকাগুলো সময়মতাে পরিশােধ না করে তিনি ব্যবসায়ী জসিমউদ্দিনকে নানাভাবে হয়রানি করতে থাকেন। একপর্যায়ে ব্যবসায়ী জসিম
দেনাদার আবুল হােসেনের বিরুদ্ধে আদালতে একটি মামলা (সিআর-১৮১৯/২০২০) দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য আদালত চট্টগ্রাম মহানগর পুলিশের গােয়েন্দা বিভাগকে(ডিবি)দায়িত্ব দেন। মামলাটি তদন্ত করে আসামির বিরুদ্ধে আনীত অভিযােগের সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন।
বাদি পক্ষের আইনজীবী জানান, বুধবার এই মামলায় জামিনের জন্য আসামী আবুল হােসেন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
পিরোজপুরে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
নরসিংদীতে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
Link Copied