থিয়েটার সংস্কৃতির শক্তিশালী মাধ্যম : রবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেছেন, থিয়েটার হচ্ছে সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম কারণ সংস্কৃতির সকল মাধ্যমের সম্মিলিত প্রয়াস থিয়েটার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২১ (মার্চ ২১- এপ্রিল ০১) তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় বিভাগের নাট্যমন্ডল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, থিয়েটার সব সময়ই গণমানুষের কথা বলেছে। থিয়েটার কিভাবে শোষকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিষয়ে তিনি তার যুক্তিসহ বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। দর্শক ও শ্রোতাদের চাহিদার সাথে সঙ্গতি রেখে থিয়েটার চর্চার দিকে গুরুত্ব আরোপ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে শিল্প চর্চা করেছেন এবং যে শিল্প সৃষ্টি করেছেন সেই ধারা অব্যাহত রাখার জন্য তরুণদের প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আহ্বান জানান।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘বিসর্জন’ মঞ্চস্থের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব রহমত আলী, ইসরাফিল শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন