ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিক সমাবেশ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২২ দুপুর ৪:৩৯

 বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্প রক্ষাসহ ও আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে বিড়িতে শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিক সমাবেশে বক্তারা বলেছেন,‘বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের ন্যায্য মুজুরী প্রদান, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করা এবং কাস্টমস কর্তৃপক্ষকে নকলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন,  আমাদের দেশের শ্রমিকদের বড় একটি অংশ বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। সমাজের অবহেলিত অসহায়, হতদরিদ্র, শারীরিক বিকলঙ্গ, বিধবাসহ অসংখ্য শ্রমিকের পরিবারের রুটি-রুজি নির্ভর করে বিড়ি শিল্পের উপর’। সমাবেশ শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে (টাউন হল) সমাবেশ এসব দাবির কথা জানান বক্তারা। 
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পাবনা জেলা শাখার সভাপতি হারিক হোসনের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ শামীম ইসলামের সঞ্চালনায় হাজার হাজর নারী-পুরুষের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমীন জলি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সম্মানিত অতিথিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি), সহ সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, বাংলাদেশ বিড়ি শ্রমিক লুৎফর রহমান, পাবনা জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী,  পাবনা জেলা শাখার শ্রমিক লীগ’র সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) প্রদীপ শাহ, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবর রহমান, রাসেদুল ইসলাম রাসেল, আনোয়ার হোসেন, আলম হোসেন, আবদুল খালেক, সাদ আলী, আকমল হোসেন, রানী খাতুন।
সুবিশাল প্যান্ডেলের নিচে প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে নারী-পুরুষ বিড়ি শ্রমিকরা অত্যন্ত ধৈর্যসহকারে অতিথিদের বক্তব্য শোনেন। প্যান্ডেলের চারদিকে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুনে ছিল ভরপুর। অতিথিরা প্রবেশ পথেই ফেস্টুনগুলো যেন তাদেরকে আলিঙ্গন করছিল। ফেস্টুনগুলোর দিকে এক ঝলক চোখ বুলিয়েই বিড়ি শ্রমিকদের মনের ভাব বুঝতে দেরি হয়নি অতিথিদের।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, শারীরিক বিকলঙ্গ, বিধবাসহ লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে  দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে। তারা এদেশের মানুষের ফুঁসফুঁস পুড়িয়ে বিদেশে হাজার হাজার  কোটি টাকা পাচার  করছে। একই সাথে ব্রিটিশ বেনিয়াদের দোসর ও নব্য মীরজাফর আত্মা এবং প্রজ্ঞা বিড়ি শিল্প ও শ্রমিক ধ্বংস করতে বিভিন্ন অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এমনকি বিড়ি শ্রমিকদের নিয়ে গবেষণার নামে তারা বহুজাতিক কোম্পানির সাজানো নাটকের মঞ্চায়ন করে মনগোড়া ফল প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের এই ষড়যন্ত্র বন্ধ না হলে আমরা শ্রমিকদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবো।”
বক্তারা আরো বলেন, “বিদেশি সিগারেট কোম্পানীগুলোকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে কতিপয় অসাধু আমলা বিড়ির উপর ষড়যন্ত্রমূলকভাবে মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিড়ি মালিকরা এই মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে বিড়ি কারখানায় নিয়োজিত শ্রমিকরা কর্ম হারিয়ে বেকার জীবন যাপন করছে। কর্মসংস্থান না থাকাই পরিবার নিয়ে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছে। শুল্ক বৃদ্ধি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিতে জালব্যান্ডরোল ও ব্যান্ডরোলবিহীন নকল বিড়ি তৈরি করে বাজারজাত করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিদেশী বহুজাতিক  কোম্পানীর যোগসাজসে কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে অস্তিহীন বিড়ি কারখানার লাইসেন্স প্রদান করে যাচ্ছে। ফলে নকল বিড়ি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সরকার কাছে বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক সুরক্ষা প্রকল্প চালুর দাবি জানান বক্তারা।”

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা