শাহজাদপুরে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা প্রদান
শাহজাদপুরে খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও এনায়েতপুর থানা ইয়ুথ ফোরারে উদ্যোগে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সকল উন্নয়নমূলক কাজে বরাবরই আমার সম্পৃক্ততা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংবর্ধিত সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, আমি আপনাদের মাঝে সংবর্ধিত হতে আসি নি। আমি সর্বক্ষণ আপনাদের মাঝেই থাকতে চাই। যখন-তখন আপনাদের মাঝে আসতে চাই এবং আপনাদের সুখ-দুঃখের খোঁজ খবর নিতে চাই। বক্তব্যের পূর্বে সরকারের পক্ষ থেকে স্কুল মাঠ ভরাটের বরাদ্দকৃত তার দেয়া অনুদানের ৫০ লক্ষ টাকা ব্যয়ের উদ্বোধনী কাজের ফলক উন্মোচন করেন প্রফেসর মেরিনা জাহান কবিতা ও আব্দুল মমিন মন্ডল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফিরোজ হাসান অনিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও জনকন্ঠ পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ কাজল, ইয়ুথ ফোরামের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ তুষার, সভাপতি জাকারিয়া তৌহিদ তমাল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আব্দুর রহিম এবং তরজমা করেন মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন