ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইনার হুইল ক্লাব অব গ্রীণ ভ্যালি ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ বিশেষ সম্মাননা প্রদান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৪:৪৫

সম্প্রতি কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন সেগুনবাগিচা ঢাকায় ইনার হুইল ক্লাব অব গ্রীণ ভ্যালি ডিস্ট্রিক্ট ৩৪৫ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা অর্জনের ৫১ বছর পূর্তিতে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায়-ই হোক আমাদের দীপ্ত অঙ্গীকার, শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম এ নাজিম উদ্দিন আল আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস এইচ শিবলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেন্ডিস ও ইনার হুইল ক্লাব অব গ্রীণ ভ্যালি ডিস্ট্রিক্ট ৩৪৫ এর প্রেসিডেন্ট শামীমা শহীদ। উক্ত অনুষ্ঠানে ইনক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ হতে নারী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মমতাজ খানমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, ২৯ মার্চ ২০২২।

অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেন্ডিস ও ইনার হুইল ক্লাব অব গ্রীণ ভ্যালি ডিস্ট্রিক্ট ৩৪৫ এর প্রেসিডেন্ট শামীমা শহীদ এবং উপস্থিত  ইনার হুইল ক্লাব অব গ্রীণ ভ্যালী ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সকল সদস্যরা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব