প্রথমবারের মতো কুবির ফয়জুন্নেসা হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা
প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে আছেন ইসরাত জাহান জেরিন ও অপর্ণা দেবী।
রবিবার (৩ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করে।
এছাড়া কমিটিতে সহ -সভাপতি হিসেবে আছেন কনক ইসলাম, মার্জিয়া সুলতানা, জিন্নাহ সুলতানা ইভা, চৈতি রানী বৈদ্য, সিসিলি জামান, শেফা চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিলকিস জান্নাত, কাজী ফাইজা মেহজাবিন, চৈতি চাকমা এবং আতেফা লিয়া।
এছাড়াও এ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রিফা সাদিয়া ভাবনা,তাওহীদা সোনালী এবং আনিকা বুশরাকে।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং এক মাসের মাধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied