স্মৃতি হয়ে আছে ডাকবাক্স
সময়ের পরিবর্তনে বিলুপ্ত হচ্ছে ঐতিহ্যের ডাকবাক্স
‘চিঠির পাতা হারিয়ে গেছে খোঁজ পাই না খামের, ডাকটিকিটের বইটা ছিলো টিকিট নানান দামের! দুপুর বেলায় দরজা নাড়া পিওন দাদার চিঠি, কোথাও যেন ঝাপসা লাগে হারিয়ে যাওয়া স্মৃতি।’ ছড়ার মতই এখন স্মৃতি হয়ে আছে ডাকবাক্স। প্রিয়জনের চিঠি কখন হাতে আসবে সেই দীর্ঘ অপেক্ষা যেন শেষ হতো না। এখন আর অপেক্ষা করতে হয় না। মুহূর্তে ডিজিটাল নানা মাধ্যমে চলে আসে। তবে আগের সেই গভীর ভাবনা থাকে না। আগে মমতা, ভালোবাসায় মন ডুবন্ত থাকত চিঠির দিকে।
আগের হাতের লেখা চিঠির আলাদা গুরুত্ব ও মায়ায় ভরপুর ছিল। চিঠিটা হাতে পেলে তবেই মন ভালো লাগত। বর্তমানে সবকিছু সহজ হয়েছে। তবে আগের মতো অগ্র, ভালোবাসা, অনুভূতি খুব একটা নেই। সময়ের পরিবর্তনে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যের ডাকবাক্স। খুলনার কয়রায় কিছু ডাকবাক্স অলস পড়ে আছে আর কিছু জরাজীর্ণ অবস্থায়।
এক সময় রাত-বিরাতে রানাররা এক হাতে হারিকেন এবং অপর হাতে বল্লম ও পিঠে চিঠির ব্যাগ নিয়ে ছুটে চলতেন চিঠি পৌঁছে দিতে। দুষ্কৃতকারীদের থেকে কোনো জিনিস, চিঠি ও আত্মরক্ষায় বল্লম রাখা হতো সাথে। ভালো এবং মন্দ দুটিই থাকত চিঠির খবরে। খুশির খবর হলে রানারকে (চিঠি বাহক) বাড়িতে ভালো খাবার যাই থাকত খাওয়ানো হতো। এসব সবই এখন অতীত। উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় অনেকটা অলস পড়ে আছে ডাকবাক্স।
সরেজমিন দেখা যায়, কয়রা সদরের মদিনাবাদ পোস্ট অফিসের সামনে লাল রং দেয়া একটি ডাকবাক্স রাখা। কিছু চিঠি এখনো চলে, তবে তার পরিমাণ যৎসামান্য। ইউনিয়ন পোস্ট কেন্দ্রগুলোতে চিঠির বাক্স রয়েছে।
বিলুপ্তপ্রায় চিঠির বাক্স আগে রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত। চিঠির বাক্স, হলুদ রংয়ের পোস্টকার্ডে লিখত চিঠি। মানুষ চিঠি লিখে স্ট্যাম্প লাগিয়ে আদান-প্রদান করত চিঠি।
বিজ্ঞান দিন দিন উৎকর্ষিত হচ্ছে আর আবেগ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। চিঠির স্থান দখল করে নিয়েছে মেসেঞ্জার, হোয়াটঅ্যাপস, টেলিগ্রাম। ডকুমেন্ট পাঠানো হচ্ছে ই-মেইলে। ডিজিটাল এই যুগে ডাকঘরের আবেদন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। হয়তো একদিন জাদুঘরে গিয়ে দেখে আসতে হবে ডাকবাক্স।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’