ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২২


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ২:১৭
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, রিজুভার পক্ষ থেকে সকলকে ক্রেস্ট উপহার দিলেন "বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২২" এর গালা নাইটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।এই অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন রিয়েল হিরো'জ এক্সপো এন্ড   কমিউনিকেশনস বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনপিসি বাংলাদেশ সহসভাপতি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, রিয়েল হিরো'জ এক্সপো এন্ড কমিউনিকেশনস এর সিইও মালা খন্দকার, ডার্মাটোলজিস্ট ডাঃ তাওহীদা রহমান ইরিন, ফ্যাশন ডিজাইনার রোবাইয়াত ফাতিমা তনি।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড এর সহযোগিতায় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর আয়োজনে "বঙ্গবন্ধু চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২২"  ২৭-৩১ মার্চ ২০২২ তারিখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং শ্রীলংকা অংশ নিয়েছে।
 
২৭ মার্চ বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে আসরের পর্দা উন্মোচিত হয়েছে। ৩১ মার্চ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে বিজয়ীর আসন অলংকৃত করেছে বাংলাদেশ। একই দিনে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা "বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২২" এর সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেছেন।
 
ডাঃ তাওহীদা রহমান ইরিন বলেনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ ধরণের টুর্নামেন্টের সাথে থাকতে পারা একদিকে যেমন সম্মানের, তেমনি গর্বের ও ভালোলাগার।
 
ডাঃ তাওহীদা রহমান ইরিন যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জডদের এবং বিশেষ শিশুদের নিয়ে কাজ করেছেন এবং বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, এ কারণে যখনই এ ধরণের কোনো আয়োজন হয় তিনি ছুটে চলে যান এবং ভবিষ্যতেও থাকবেন।
 
ডাঃ তাওহীদা রহমান ইরিন বিশেষ ধন্যবাদ জানান এ অনুষ্ঠানের আয়োজক রিয়েল হিরো'জ এক্সপো এন্ড কমিউনিকেশনস এর সিইও মালা খন্দকারকে।
 
সেই সাথে তার প্রতিটি কাজে ও উদ্যোগে সহযোগিতার জন্য তার স্বামী ডাঃ বি এ সাদিক কে বিশেষ ভাবে ধন্যবাদ জানান। ডাঃ ইরিন যে কথাটি বলেন যে টিমের একটিভ পার্টিসিপেশন, সহযোগিতা ও ভালোবাসা ছাড়া কখনোই কোনো কাজ সম্পুর্ন হয় না।

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি