রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না
গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের নানা ধরনের রোগব্যাধি দেখা দিয়েছে। এর ওপর স্কুল-কলেজ খোলা থাকায় রমজানে ঢাকা মহানগরে যানজট বেড়ে গেছে। এসব বিষয় বিবেচনায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তা করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম জানিয়েছেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকে ক্লাস চলবে।
তিনি জানান, বড় ধরনের মহামারী ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই। এতে কারো কোনো সমস্যা হলো কি-না সেটি আমাদের দেখার বিষয় নয়। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, হঠাৎ করে রাজধানীতে গরমের তীব্রতার কারণে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে নানা ধরনের রোগব্যাধি বেড়ে গেছে। এরমধ্যে গরমের হাঁসফাঁস অবস্থা আর রাজধানীতে তীব্র যানজট তৈরি হচ্ছে। সেটি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্টোপথে হাঁটছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শৌচাগার ও বিশুদ্ধ পানি সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। সে কারণে গরম এলে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কমে যায় বলেও জানান তারা।
জামান / জামান
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী