সিলেটের হরিপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, শতাধিক আহত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে টানা ১০ ঘণ্টা সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩ এপ্রিল) রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সাথে হাউদপাড়া গ্রামবাসীর কথা কাটাকাটির ঘটনা ঘটে৷ ওই ঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ টানা ১০ ঘণ্টার সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷
সোমবার (৪ এপ্রিল) ভোর হতে সংষর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান৷ সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয়পক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে মাওলানা সালেহ আহমদ (৩৪)৷ এছাড়া সংঘর্ষের ঘটনায় পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন৷
অপরদিকে ঘটনা নিয়ন্ত্রণে আনতে রাত হতেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বর্তমানে বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রেণে রয়েছে ৷ দীর্ঘ ১২ ঘণ্টা পর সিলেট-তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷
এদিকে সংষর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, আ’লীগ নেতা আলা উদ্দিন প্রমুখ ৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই৷ সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়৷ এ ঘটনায় একজন মধ্যস্থতাকারী নিহত হয়েছেন এবং পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
নেত্রকোণায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied