ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

তানোরে প্রথম মাচায় তরমুজ চাষে খাইরুল জাকিরের সাফল্য


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১২:৯

বরেন্দ্র ভূমির তানোরে ধান, আলু ও আম চাষে কৃষকরা দীর্ঘদিন ধরে সাফল্য অর্জন করছেন। তবে পানির সংকট এখানকার বহু পুরাতন সমস্যা। এবার কিছু কৃষক গতানুগতিক পদ্ধতি থেকে সরে গিয়ে নতুন সম্ভাবনাময় ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ হলো: মাচায় তরমুজ চাষ, যা সফল করেছেন খাইরুল ও জাকির নামের দুই চাষি। এখন তাঁদের মাচায় ঝুলছে অফ-সিজনের তরমুজ।
তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের বাসিন্দা খাইরুল ও জাকির পরীক্ষামূলকভাবে ২৫ শতক জমিতে তরমুজ চাষ শুরু করেন। কামারগাঁ ইউনিয়নের পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই জমিতে, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায়, গত জুলাই মাসের শেষ সপ্তাহে কয়েক জাতের তরমুজ বীজ বপন করা হয়। বর্তমানে প্রতিটি গাছে ঝুলছে শত শত তরমুজ, যার মধ্যে রয়েছে রঙ্গীলা, আম্বার সুইট, হলুদ মধুমালা ও ডোরাকাটা জাত।
তরমুজ চাষি জাকির জানান, মৌসুমি তরমুজের তুলনায় দেশে অফ-সিজনাল তরমুজের চাহিদা বেশি। ১২-১৪ দিনের মধ্যে তরমুজ উঠানো শুরু হবে। ইতোমধ্যেই স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন।
তানোর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব ইসলাম জানান, বরেন্দ্র ভূমিতে তরমুজের ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। এমন ফলন দেখে তিনি নিজেই নিয়মিত মাঠে গিয়ে দেখভাল করছেন। প্রতি হেক্টরে ৫০ মেট্রিক টন ফলনের আশা করা যাচ্ছে।

Aminur / Aminur

পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে ওষুধ কারখানা, জনস্বাস্থ্য হুমকির মুখে

সীতাকুণ্ডে কারখানার শেড ধসে দুই শ্রমিক নিহত

মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট

মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আদমদীঘিতে বাংলা নববর্ষ উযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

‎চরের কান্না—চিকিৎসার অভাবে পথে হারিয়ে যায় কত জীবন

টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি: ভ্রাম্যমাণ অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কাউতুলী-ঘাটুরা রাস্তা প্রশস্তকরণে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন

সাবেক আ.লীগ এমপির তেল পাম্পে অনিয়ম: গোপনে ২,৬০০ লিটার বিক্রি, জরিমানা ৫০ হাজার

শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত