শিবচরের পদ্মা নদীতে অভিযান, ইলিশ শিকারের দায়ে ২৪ জেলে আটক
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে ১০ জনকে ১৬ দিন এবং ১৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে শিবচর উপজেলা মৎস্য অফিস, প্রশাসন ও নৌ-পুলিশের যৌথ টিম। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ শিকার করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছু জেলে এখনও গোপনে নদীতে মাছ ধরার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অস্থায়ীভাবে গড়ে ওঠা ইলিশের হাটগুলোও শিগগিরই গুঁড়িয়ে দিতে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ