ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১২:১৪

কুমিল্লার লাকসামে নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানা ভর্তি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত রিমন (৩) লাকসাম পৌরসভার রাজঘাট বেপারি বাড়ির মোঃ আলমের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় রিমন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায়  খোঁজাখুঁজির পর সন্ধ্যায় থানায় জিডি করেন। পরে রাস্তার দিকে যাওয়ার খবরে রাস্তার পাশে কচুরিপানা ভর্তি সোনামিয়ার ডোবায় নেমেও শিশুটিকে খোঁজা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে রাত সাড়ে ১০টায় স্থানীয় কয়েকজন যুবককে ডোবার পানিতে নামিয়ে আবারও খুঁজতে থাকে। একপর্যায়ে কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে রিমনের পরিবারের সদস্যরা জানায়, সে ঘরে কিংবা আশেপাশেই খেলাধুলা করে। সে কখনো পানির দিকে যায় না। শত্রুতা বশতঃ কেউ শিশুটিকে সেখানে নিয়ে যেতে পারে। শিশুটির মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ ডালপালা মেলছে। এ ঘটনায় শিশুটির পিতা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত