ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

আর্টিস্টস গ্রুপের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১২:৭

দোহার ও নবাবগঞ্জের তরুণ শিল্পীদের সংগঠন “দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপ” এর আয়োজনে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আড্ডা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ই অক্টোবর) বিকাল সারে ৩টায় জয়পাড়া কলেজ এর ছাত্র সংসদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রুপের সিনিয়র সদস্যবৃন্দ— ইহসান আননূর, আসাদুজ্জামান খান আসাদ, মোঃআল-আমিন হোসাইন, মাকসুমুল মুকিম, মোহাম্মদ শাহিন এবং মোবারক হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রিফাত রায়হান ও শর্ণা সরকার।অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত চিত্রকর্মগুলোর মধ্যে দর্শক চাহিদা ও পাবলিক ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
প্রথম স্থান অর্জন করেন সিন্ধিয়া উর্মি, দ্বিতীয় স্থান জেরিন সুহাইলা, এবং তৃতীয় স্থান মেরি। এছাড়া প্রতিভা মূল্যায়নে সেরা-১ শিল্পী হিসেবে নির্বাচিত হন ময়মনসিংহের সাজিয়া মেহজাবিন অর্থি।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। আয়োজনে সার্বিক নির্দেশনা প্রদান করেন জনাব মোঃ শাকিল হোসাইন।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্য ও অতিথিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়, যেখানে সংগীত, কবিতা ও মুক্তচিন্তার আলোচনা পর্বে তরুণ শিল্পীরা তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটান।

Aminur / Aminur

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব