ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার: দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ২:৫৭

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে এক অজ্ঞাত যুবতীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের নজরে এলে কুষ্টিয়া মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর হাসপাতালের প্রধান পুকুরে একজন নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহতের নাম অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩), পিতা মৃত নুরুল ইসলাম বাচ্চু। তিনি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা লুৎফুল হক লেনের ২১/১ নম্বর বাড়ির বাসিন্দা ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। মরদেহের পাশে একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।”

“নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা না-কি পরিকল্পিত হত্যা—তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

এদিকে, অস্বাভাবিক এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মনে করছেন, বিষয়টি গভীর রহস্যজনক এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাখে।

বর্তমানে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময়: সকাল ৮:৪৫, ১১ অক্টোবর কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর নিহত: অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩) উদ্ধার: বাটন মোবাইল, এক জোড়া স্যান্ডেল তদন্ত: চলছে, রিপোর্টের অপেক্ষায় পুলিশ এই মৃত্যুর পেছনে কী রহস্য লুকিয়ে আছে? পুলিশ ও প্রশাসনের দ্রুত ও স্বচ্ছ তদন্ত চায় এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের